
সুকুমার দাশ বাচ্চু, সাতক্ষীরা কালিগঞ্জ:
ঐন্দ্রিলা আহমেদ তাথৈ (সিডি-২২ সাবেক এস.পি.এল-২৪) কে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কালিগঞ্জ উপজেলার এমনকি সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ গার্ল ইন স্কাউটস এর সম্মান অর্জন করায় তাকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউটস গ্রুপের পক্ষ থেকে গত মঙ্গলবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার হাতে পুরস্কার তুলে দেন সরকারি কালীগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদেশ কুমার, ক্রীড়া শিক্ষক মমিনুর রহমান সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষক স্কাউট লিডার শাহিনুর রহমান শাহিন।
ঐন্দ্রিলা আহমেদ তাথৈ এর পিতা সাংবাদিক বাবলা আহমেদ কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি, মাতা সুমাইয়া আফরোজ সুমি গৃহিণী, নানা কালিগঞ্জ উপজেলার ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। ঐন্দ্রিলা আহমেদ তাথৈ বর্তমানে খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ছাত্রী সে বিএনসিসি প্লাটুনের একজন ক্যাডেট । ক্যাডেট ঐন্দ্রিলা আহমেদ তাথৈ সম্প্রতি ৭ দিনের ব্যাটেলিয়ান ক্যাম্প ২০২৫ সম্পন্ন করেছে। এছাড়া সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী থাকাকালীন বাংলাদেশ স্কাউটের পক্ষ হতে তাথৈ ভারতের দার্জিলিংয়ে দ্বিতীয় ইন্দো বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে অংশগ্রহণ করে।
২০২৪ সালে গার্লস ইন স্কাউট এ জেলার শ্রেষ্ঠতা অর্জন করেছে। তাথৈ বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চায়। ঐন্দ্রিলা আহমেদ তাথৈ গার্লস ইন স্কাউটে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করায় কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । তাথৈ খুব ছোটবেলা থেকে সাংস্কৃতির প্রতি ও স্কাউট এর প্রতি ভালোবাসা ও আগ্রহ ছিল। আজ সে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল।
Leave a Reply