1. dailykakshiyali@wp-ads.net : Dailykakshiyali cPanel : Dailykakshiyali cPanel
  2. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  3. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
  4. support@wordpless.org : WordPress Support : WordPress Support
নলতা ইউনিয়ন টিমকে ৩/২ গোলে পরাজিত করে   মথুরেশপুর ইউনিয়ন ফুটবল টিম পেল চ্যাম্পিয়ন হওয়ার সফলতা  - দৈনিক কাকশিয়ালী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ-
কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তথ্য অধিকার আইন দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে কোয়াটার ফাইনাল স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, উপকৃত ৭১৪ পরিবার জাতীয় পর্যায়ে দ্রুততম মানব কালীগঞ্জের জাকির হোসেন কালীগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পি এফ জি গ্রুপের এৈমাসিক সভা অনুষ্ঠিত কালিগঞ্জে শহীদ জায়েদা খাতুনের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ কালীগঞ্জে বিতর্ক প্রতিযোগিতা ও সততা স্টোর উদ্বোধন – শিক্ষার্থীদের কণ্ঠে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কালিগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২৬ জুলাই

নলতা ইউনিয়ন টিমকে ৩/২ গোলে পরাজিত করে   মথুরেশপুর ইউনিয়ন ফুটবল টিম পেল চ্যাম্পিয়ন হওয়ার সফলতা 

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

তারুণ্যকে উদ্দীপ্ত করতে এবং অপসংস্কৃতিকে ভলুন্ঠিত করতে খেলাধুলার বিকল্প নেই। এই মূলমন্ত্রকে সামনে রেখে ১১ অক্টোবর শনিবার কালিগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত হলো দর্শক নন্দিত ফুটবল টুর্নামেন্ট।বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কালিগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার এক দিকে ছিল নলতা ইউনিয়ন একাদশ অপর দিকে ছিল মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

আলিমুজ্জামান রিফাত‌ ও শামীম বাবু্র পরিচালনায় মনোমুগ্ধকর ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল। সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুকের সঞ্চালনায় ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুর র‌উফ ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উভয় দল আক্রমণাত্মক খেলা দর্শক মনে প্রফুল্লতায় এনে দেয়। করতালি আর হুইসেলে মাতোয়ারা হয়ে থাকে চারপাশ। গোল গোল শব্দ মুখরিত হলেও গোলশূন্য থেকে যায় নির্ধারিত সময় পর্যন্ত।

রেফারির টাইব্রেকার সিদ্ধান্তে মথুরেশপুর ইউনিয়ন একাদশ ৩/২ গোলে নলতা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বক্তারা খেলার উপকারিতা নিয়ে সংক্ষেপে আলোচনা করেন। বক্তাদের বক্তব্য থেকে উঠে আসে – একাগ্র চিত্তে মনস্তাত্ত্বিকভাবে ভালো কাজে উদ্বুদ্ধ হতে ও মাদকাসক্ত জীবন ছেড়ে ভালো কাজে এগিয়ে আসার অন্যতম মাধ্যম খেলাধুলা। আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল ও রানার্সআপ দলকে পুরস্কৃত করেন। আজকের তরুণ প্রজন্ম আগামীতে সব ভালো কাজে অংশ নিয়ে পরিশোধিত সমাজ উপহার দিবে এই প্রত্যাশা করেন অতিথিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency