
শেখ আরিফুজ্জামান রাজু:
আনুষ্ঠানিকতা ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে প্রাণবন্ত ছিল আজকের দিন। আজ শনিবার, ১১ অক্টোবর ৭ নং তারালি ইউনিয়ন বিএনপির ইউনিয়ন কাউন্সিলর সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ আরশাদ আলী সরদার। দলের হয়ে যেকোনো পরিচিতি মোকাবেলা করার প্রতি মনোবল প্রকাশ করেছেন তিনি। সাধারণ সম্পাদক মো. গনিয়ার রহমান গনি দলকে আরো সুগঠিত করতে চান। সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল ওয়ালিদ হিংসা আর বিভেদের রাজনীতি ভুলে শান্তির রাজনীতিতে অংশ নিতে চান।
বিজয়ী প্যানেল তারেক জিয়ার হাতকে মজবুত করে আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন এমনটা আশা করেন।
দিনভর সাধারণ ভোটারদের মধ্যে ছিল উচ্ছ্বাস। ভোটাররা মনে করেন এ নির্বাচন যদিও বিএনপি’র নির্বাচন, তবে এর মধ্য থেকে আগামী নির্বাচনের ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করা হচ্ছে। অতীতের নির্বাচনহীন রাজনীতিকে সাধারণ জনগণ আর দেখতে চান না। এক্ষেত্রে বিএনপি’র আশা ব্যঞ্জক নির্বাচন মানুষের মাঝে আস্থার জায়গা করবে বলে আশা পোষণ করছেন অনেকেই।
Leave a Reply