
ইমরান হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কাঁকশিয়ালী’-এর নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৭) গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. তানিয়া আক্তার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মো. ফয়সাল আহমেদ। আগামী এক বছরের জন্য এই নতুন নেতৃত্ব সংগঠনের হাল ধরবেন।
গত ০২ মে, ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কাঁকশিয়ালী’র সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উৎসবমুখর ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়।
সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এবং ঢাবি বিএনসিসি সেনা শাখার সাবেক সিইও শেখ আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সভাপতি হাফিজুর রহমান (হাফিজ) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়:
সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক—উভয় পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন, যা সংগঠনে তাদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতার স্বাক্ষর বহন করে।
দায়িত্ব হস্তান্তর:
সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবং বিজয় একাত্তর হল সংসদের এজিএস ইমরান হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় নতুন নেতৃত্বের নিকট দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয়।
নতুন সভাপতি তানিয়া আক্তার (কবি সুফিয়া কামাল হল) এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (মাস্টারদা সূর্যসেন হল) তাদের প্রতিক্রিয়ায় বলেন, “পূর্বসূরিদের দেখানো পথে হেঁটে কাঁকশিয়ালীকে আরও উঁচুতে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা কালিগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং তাদের কল্যাণে নানামুখী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
Leave a Reply