1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ-
ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ  পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  কালিগঞ্জে পোস্ট অফিসের চোরাই গ্রিল ভাঙারি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার নাইটগার্ড ইন্তাজ আলীর বিরুদ্ধে অভিযোগ কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের মাগরি গ্রামে পানিতে ডুবে জান্নাতুন (১১) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতুন সদ্য অবসরপ্রাপ্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্য মোঃ সাদিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশেমপুর এলাকার মোঃ আকবর আলীর পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে জান্নাতুন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মাছ ধরার জাল দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রত্যক্ষদর্শী মোঃ ইব্রাহিম খলিল জানান, শিশুদের ডাকচিৎকারে আমরা পুকুর ঘাটে গিয়ে জানতে পারি সাদিকুল ভাইয়ের মেয়ে পানিতে ডুবে গেছে। পরে প্রায় এক ঘণ্টা জাল টানার পর জান্নাতুনকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরের মালিক মোঃ আকবর আলী বলেন, হঠাৎ শিশুদের চিৎকার শুনে বাইরে এসে জানতে পারি জান্নাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জাল টেনে তাকে উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে গ্রাম পুলিশ সদস্য মোঃ আলামিন জানান, নিহত জান্নাতুনের বাবা সাদিকুল ইসলাম দীর্ঘদিন বিজিবিতে চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলায় পরিবার নিয়ে বসবাস করতেন। প্রায় ছয় মাস আগে অবসরে এসে নিজ গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাঁতার না জানার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency