1. dainikamaderkhobor@gmail.com : dainikamaderkhobor :
  2. newsarifuzzaman@gmail.com : newsarifuzzaman@gmail.com :
কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ - দৈনিক কাকশিয়ালী
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ-
ডা : আকছেদুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  কালিগঞ্জে জমি দখলের অভিযোগ,প্রাণনাশের হুমকির দাবি ১০০ মিটার দৌড়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জের জাকির কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ কালীগঞ্জে নারী উন্নয়ন সংগঠন নিবেদিতার উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ  পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৬০০ শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ  কালিগঞ্জে পোস্ট অফিসের চোরাই গ্রিল ভাঙারি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার নাইটগার্ড ইন্তাজ আলীর বিরুদ্ধে অভিযোগ কালিগঞ্জের নলতায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৩টি গরুসহ দুই চোর আটক

কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্য আটক, প্রাইভেটকার জব্দ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সুকুমার দাশ বাচ্চু,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারানপুর এলাকায় এক তরুণীকে অপহরণের চেষ্টাকালে কথিত ‘অজ্ঞান পার্টির’ দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের গৌরপদ সরকার ছেলে চিরজিত এবং খানপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুপা (বর্তমানে কয়রা উপজেলার প্রভাস মণ্ডলের কন্যা) তার নিকটতম আত্মার বাড়িতে আছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি নারানপুর এলাকায় এসে এক তরুণীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। পরে দুই যুবককে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অপহরণের চেষ্টার বিষয়টি প্রকাশ পেলে উত্তেজিত জনতা তাদের আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়।

 

একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় বিভিন্ন অপরাধচক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ
© www.dailykakshiyali.com
Theme Customized By Diggil Agency